‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর ব্যবস্থা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২২, ১৮:০৩
অ- অ+

শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম-গঞ্জে উৎপন্ন বর্জ্যকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ঢাকার দুই সিটিসহ গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর ব্যবস্থা করা হয়েছে।

রবিবার রাজধানীর সিরডাপ মিলতায়নে আয়োজিত ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘মানুষের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বর্জ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশে অতীতে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হতো, তার পরিমাণ বহুগুণ বেড়েছে। কারণ, মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। মানুষের আয় বাড়লে ভোগ বাড়বে এটাই স্বাভাবিক। আর ভোগ বাড়লে ময়লা-আবর্জনাও বৃদ্ধি পাবে। তাই শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম-গঞ্জে উৎপন্ন বর্জ্যকেও একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সরকার কাজ করছে।’

বর্জ্য সব দেশের জন্যই একটি চ্যালেঞ্জ জানিয়ে তাজুল ইসলাম বলেন, বর্জ্যকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে কাজ চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন, গাজীপুর, চট্টগ্রামে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সব সিটি করপোরেশন এবং জেলা-উপজেলা ও পৌরসভাতেও বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা হবে।

উন্নত বিশ্ব যেভাবে বর্জ্য সংগ্রহ করে ইনসিনারেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে, সেই ফর্মুলা অনুসরণ করেই আমাদের দেশেও কাজ করা হচ্ছে জানিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ‘নদী-নালা, খাল-বিল, লেক ও খালসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তা ও বিশেষজ্ঞজনসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২০মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
আর্জেন্টিনা ম্যাচের আগে ডালাসে বন্যা, জরুরি সতর্কতা জারি
থানায় পর্যাপ্ত গাড়ি নেই, ব্যারাকে জায়গা নেই; তবু ইউনিফর্ম বদলে কতটা লাভ?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা