সূচকের ব্যাপক পতন, লেনদেন তলানিতে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২২, ১৫:০৬
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও তলানিতে নেমেছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে সোমবার ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৫ কোটি ৯৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৮ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১২৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলতি বছরে বি‌টি‌ভির আয় ব্যয় হিসাব দিলেন তথ্যমন্ত্রী
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এনসিপির বিক্ষোভের নির্দেশ
মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য: মাহদী আমিন
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা