শেখ হাসিনা বিশ্বের বিস্ময়: ইকবাল হোসেন অপু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৯:৫৮
অ- অ+

আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উন্নয়নের রোল মডেল। বিশ্বের বিস্ময়।

বৃহস্পতিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইকবাল হোসেন অপু বলেন, আজকের এই সম্মেলনেই প্রমাণ করে গাজীপুর বাসী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ভালোবাসে, গাজীপুর আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর ঘাঁটি। এখনো শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকারীরা দেশের মানুষের ভালো চায় না,তারা কোনো উন্নয়ন চায় না। শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি দেখলে তাদের গা জ্বালা করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনা বিশ্বের বিস্ময়।

সম্মেলন থেকে নেতাকর্মীদের শপথ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হবে না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে।

অন্যান্যের মধ্যে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং গাজীপুর জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৯মে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4