ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২২, ১৬:৪৫
অ- অ+

রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্যকোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না করা গেলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে।

সচিবালয়ে রবিবার ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করেন।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১৯জুন/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সরকার
দুই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি, ৭ ও ৯ পদাতিক ডিভিশনে নতুন জিওসি
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা