জেন্ডারবৈষম্য দূর করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: পিআইবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫০
অ- অ+

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে জেন্ডারবৈষম্য বিলোপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক পদক্ষেপ ও জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের পাশাপাশি সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের ওপরও গুরুত্বারোপ করেছেন।

সম্প্রতি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে ‘গণমাধ্যমে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন: পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও মতবিনিময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফ্রি প্রেস আনলিমিটেড ও প্রোটেক্টিং ইন্ডিপেনডেন্ট মিডিয়া ফর ইফেক্টিভ ডেভেলপমেন্টের (প্রাইমড) সহযোগিতায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ও পিআইবি এ আলোচনা সভার আয়োজন করে। সাকমিডের উপ-পরিচালক সৈয়দ কামরুল হাসান ও পিআইবির অধ্যয়ন বিভাগের প্রভাষক শুভ কর্মকারের সমন্বয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সভাপ্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘সামজিক দায়বদ্ধতা ও গণমাধ্যম হাউজগুলোর ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে জেন্ডার বৈষম্য বিলোপ করা সম্ভব। এ সময় তিনি জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন করার পাশাপাশি সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করেন।

পিআইবি মহাপরিচালক বলেন, ‘সম্প্রচার মাধ্যমগুলো সংবাদ প্রচারের ক্ষেত্রে জেন্ডারভিত্তিক সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করলে জেন্ডারভিত্তিক অসমতা অনেকাংশে বিলোপ করা সম্ভব হবে। এছাড়া সংবাদ প্রচারে পাঠক, দর্শক ও শ্রোতার বিষয়টা মাথায় রেখে সংবাদ প্রস্তুত করতে হবে।’

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা বলেন, সারাবিশ্বে অর্থনীতির মতো গণমাধ্যম পর্যবেক্ষণ করা হয়। শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণমাধ্যম মনিটারিং বা পর্যবেক্ষণ করা হয় না। অথচ গণমাধ্যম পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। গণমাধ্যম পর্যবেক্ষণের ব্যবস্থা থাকলে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন কার্যকর হতো।

ড. শামীম রেজা জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের জন্য শুধু পর্যবেক্ষণের ওপর আলোকপাত করেননি। তিনি গণমাধ্যমগুলোর নির্দেশক, সংবাদের ধরন, প্রশিক্ষণ ও অনেক সময় অভিজ্ঞতার বিষয়টির ওপর জোর দিয়ে বলেন, এসব বিষয়ের ঘাটতি থাকায় অনেক সময় জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন হয়।

জেন্ডারবৈষম্য নিয়ে তিনি ৭০ এর দশকের পিআইবির নিরীক্ষার বিভিন্ন প্রকাশনা কথা উল্লেখ করে বলেন, যেখানে জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের কলাকৌশল সম্পর্কে আলোকপাত করা হতে। এছাড়া জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে ধারাবাহিক তদারকির ওপর জোর দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম অংশ নেন। তিনি মূলত মতামত ও সংবাদের আধেয়ও এর ওপর গুরুত্বারোপ করেন। জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে তিনি ছবি, ভিডিও (টেলিভিশন), বাক্যশৈলীর ওপর জোর দেন। পাঠক ও দর্শকের বিষয়টি মাথায় রেখে সংবাদ প্রস্তুত করার কথা বলেন তিনি।

বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল জেন্ডার সংবেদনশীল শব্দ পরিহারের বিষয়ে আলোকপাত করেন। কিভাবে প্রাঞ্জল ভাষায় জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপন করা যায় তা তিনি আলোচনা করেন।

নারী সংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু নারীকে সংবাদে কিংবা প্রচ্ছদে পণ্য হিসেবে উপস্থাপনের বিষয়টি উল্লেখ করেন। তিনি সুফিয়া কামাল ও নূর জাহান বেগমের সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন। বেগম রোকেয়া পশ্চাৎপদ নারীগোষ্ঠীকে অগ্রসরমান করার জন্য যে আপ্রাণ চেষ্টা করেছেন তার উপর আলোকপাত করেন। দেশীয় চলচ্চিত্র নারীর অবস্থান নিয়েও কথা বলেন এই সাংবাদিক নেত্রী।

অনুষ্ঠানে প্রাইমড বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শিরিন আহসান মৌ গণমাধ্যম ও সমাজে নারীর অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি জেন্ডারভিত্তিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে সংবাদকর্মীর দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সংবাদ প্রচারের ক্ষেতে ফ্যাক্টচেকের বিষয়টি গুরুত্বসহকারে নেওয়ার কথা বলেন।

গোলটেবিল বৈঠকে ১৩ জন সংবাদকর্মী, সাতজন বিশেষজ্ঞ, দুইজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, গবেষকসহ মোট ৩০ জন অংশ নেন।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এমএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর

নির্বাচিত খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর
টানা দ্বিতীয় দিন কমল স্বর্ণের দাম, জানুন আজকের দাম
আইসিসিবিতে আজ বসছে ‘সুপার সেল কার বাজার’
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হুথিদের ছোড়া ১১ দ্রোন ও ১ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির