‘চোখের পানি ফেলাইয়া ভাইরাল হইছি, শরীর দেখাইয়া না’

শাহ হুমায়রা সুবাহ। যিনি পর্দার চেয়ে ব্যক্তিজীবনে নানা বিতর্ক ছড়িয়ে পরিচিতি পেয়েছেন বেশি। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার দেশের ১৯টি হলে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’। নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার। বর্তমানে সিনেমারটির প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই নবাগত নায়িকা।
‘বসন্ত বিকেল’ মুক্তির পর নতুন করে আলোচনায় এসেছেন সুবহা। অনেকেই প্রশংসা করছেন তার অভিনয়ের। আবার মুক্তির পর প্রেক্ষাগৃহ পরিদর্শন শেষে গণমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে কেঁদেও ফেলেছিলেন অভিনেত্রী। তবে এবার অতি আবেগে অনেকটা বিস্ফোরক মন্তব্য করলেন সুবহা।
রবিবার রাতে ফেসবুকে প্রথম সিনেমার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সুবাহ লেখেন, ‘হ্যাঁ, এখন সিনেমার জন্য ভাইরাল হয়েছি। কারণ এটা আমার প্রথম ছবি। আমি এই ছবির জন্য অনেক কষ্ট করে অভিনয় করেছি। এর আগে যখন ভাইরাল হইছিলাম, তখন কিন্তু শরীর দেখাইয়া ভাইরাল হইনি। সত্যি ঘটনা তুলে ধরে চোখের পানি ফেলাইয়া ভাইরাল হয়েছি।’
সুবহা আরও লেখেন, ‘মানুষ তো পয়সা খরচ করে শরীর দেখাইয়া হট ড্রেস পরে ভিডিও বানায়, কত কী করে ভাইরাল হতে চায়। কিন্তু হইতে পারে না, পারে না। আর যদি আমাকে মানুষজন পছন্দ করে, ভালোবাসে, ফলো করে, তাহলে আমার কি করার আছে বলুন?’
সবশেষ সুবাহ লেখেন, ‘সবার জন্য শুভ কামনা। সবাই ‘বসন্ত বিকেল’ হলে গিয়ে দেখুন। আশা করি আমার অভিনয় আপনাদের ভালো লাগবে।’
বছর কয়েক আগে নিজেকে ক্রিকেটার নাসির হোসেনের প্রেমিকা পরিচয় দিয়ে ভাইরাল হয়েছিলেন সুবাহ। এরপর গত বছর গায়ক ইলিয়াসকে বিয়ে করে এবং পরে টাকার বিনিময়ে ডিভোর্স নিয়ে ফের আলোচনায় আসেন তিনি। আর এখন তো সুবাহ চলচ্চিত্রের নায়িকা।
(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এলএম/এজে)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































