নাটোরে কৌতুক অভিনেতা রনিকে মারধর, গাড়ি ভাঙচুর

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৩, ০৯:৪৮| আপডেট : ০১ জুলাই ২০২৩, ১১:০৩
অ- অ+

নাটোরের গুরুদাসপুরে কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে মারধর ও তার গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের পাশে একটি সিনেমা হলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আবু হেনা রনি জেলার সিংড়া উপজেলার বিলদহর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সিনেমা দেখার জন্য রনি তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে চাঁচকৈড় বাজারে যান। এ সময় রাস্তার পাশে গাড়ি পার্কিং করা নিয়ে স্থানীয় গাড়িষাপাড়ার এলাকার সাবলু মোল্লার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাবুল মোল্লার লোকজন রনি ও তার বন্ধুদের মারধর করে।

আবু হেনা রনি জানান, কোনো কারণ ছাড়াই আমাদের মারধর করা হয়। আমরা সেখান থেকে দৌড়ে না পালালে আমাদের তারা মেরেই ফেলত। পরে পুলিশকে ফোন দিলে তারা আমাদের উদ্ধার করে। আমি এ অন্যায় হামলার বিচার চাই।

এদিকে এ অভিযোগের বিষয়ে সাবলু মোল্লার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আরও পড়ুন: বেপরোয়া বাসের ধাক্কা, মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার

গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারধর ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় আবু হেনা রনি বাদী হয়ে মামলা করছেন। আইনি প্রক্রিয়া চলমান।

(ঢাকাটাইমস/১জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকাসহ দেশের ১৯ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
হরমুজ প্রণালি নিয়ে আবারও যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা, ঝুঁকিতে সমঝোতা স্মারক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা