বিসিএসআইআর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা চুক্তি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৬
অ- অ+

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে পারস্পরিক গবেষণা সহযোগিতায় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভুঁইয়া।

প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান বলেন, বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা ২০৪১ সালের স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমন্ত্রিত অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভুঁইয়া বলেন, এই চুক্তির ফলে শিক্ষক ও গবেষকদের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও উন্নততর গবেষণার সুযোগ পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিষদের সদস্য (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্র্থ) ও পরিষদ সচিব শাহ্ আবদুল তারিক, বিভিন্ন গবেষণাগারের পরিচালকগণ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০
সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: আসিফ মাহমুদ
ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা