দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ১০:৩৮
অ- অ+

টানা দুই দফা দাম কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

আজ শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্য তালিকা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এবং সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে টানা দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে নতুন করে দাম বৃদ্ধির ফলে আবারও বাজারে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বর্ণের দামের এই পরিবর্তন সাধারণ ক্রেতা ও অলংকার ব্যবসায়ীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটা শুরু, সতর্ক করল বিআরটিএ
যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ভয়াবহ হামলা চালালো ইরানে
ইতালির রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা, গুরুতর আহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা