ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণ গেল প্রতিভাবান ফুটবলারের 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ১৬:১৭
অ- অ+

ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন দেশটির অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার ইয়িমভার্ট বেরোরতেরান।

বুধবার (২৪ জুন) উত্তরাঞ্চলে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্পের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ)।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৯২০ জন নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। মাত্র ১৮ বছর বয়সী ইয়িমভার্ট জাতীয় যুব দলের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার ছিলেন। ক্লাব পর্যায়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলার হয়ে অভিষেকের পর প্রথম বিভাগের তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। পেশাদার ক্যারিয়ার গড়ে তোলার আগেই মর্মান্তিকভাবে তার জীবন থেমে গেল।

এক শোকবার্তায় এফভিএফ জানায়, আজ ভেনেজুয়েলার ফুটবল গভীর শোকের সঙ্গে এমন এক তরুণকে বিদায় জানাচ্ছে, যিনি গর্ব, নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে দেশের জার্সি প্রতিনিধিত্ব করেছেন। তার চলে যাওয়া ভিনোটিন্টো পরিবারের জন্য গভীর বেদনার।

ফেডারেশন আরও জানায়, ইয়িমভার্টের পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচিং স্টাফের প্রতি তারা আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং তার স্মৃতি ভেনেজুয়েলার ফুটবলে চিরদিন বেঁচে থাকবে।

ইয়িমভার্টের ক্লাব ইউভিসি এফসিও শোক প্রকাশ করে জানিয়েছে, তুমি ছিলে এক যোদ্ধা, ইয়িমভার্ট। তুমি সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তোমার আত্মা শান্তিতে থাকুক।

এদিকে, এফভিএফ আরও জানিয়েছে, ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কারাকাস এফসির অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রজান সিজা, মারিটিমো লা গুয়াইরার ফুটবলার রিকার্দো ভেলোজ, জাতীয় বিচ সকার দলের সাবেক কোচিং স্টাফ সদস্য হোসে মিগেল সান্তানা এবং ক্লাব স্পোর্ট সান আগুস্তিনের ১৪ বছর বয়সী ফুটবলার ভিক্টর আন্দ্রেস পালাসিওস লেদেসমাও।

তবে এই বিপর্যয়ের মধ্যেও স্বস্তির খবর রয়েছে। এডউইন পেরেজা, ভ্যালেরি গিল, এডেরসন রামোস, ব্রেইনেলিস মেন্ডোজা, ফাউস্তো এসকোবার, লুইস ওভালেস, এলিয়াস মার্টিনেজ, রুবেন রোভাইনা এবং মাইনেল রন্দোনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা নিরাপদে রয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের দাদাগিরি বরদাস্ত করা হবে না: রাশেদ খাঁন
রাজধানীতে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
পাগলা মসজিদের দানবাক্সে ওসমান হাদিকে নিয়ে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা