কারিগরি শিক্ষা অধিদপ্তরের ই-নথি কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৩১
অ- অ+

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানকে ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশনের কাজ চলমান রয়েছে। নথি সিস্টেমকে আরও গতিশীল এবং আধুনিক করতে ডিজিটাল নথিতে রূপান্তরের এই কাজ ৯ নভেম্বর থেকে শুরু করে ১৪ নভেম্বর পর্যন্ত প্রক্রিয়া চলমান থাকলেও এই সময়কালে ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

বুধবার বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নথি সিস্টেমকে আরও বেশি গতিশীল এবং আধুনিক করতে ডিজিটাল নথিতে রূপান্তর করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পনা নিয়েছে এটুআই। পরিকল্পনা অনুযায়ী ৯ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশন কাজ চলমান থাকবে এবং এ সময়কালে ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাইগ্রেশন কাজ চলাকালে ই-নথি সিস্টেমে লগইন করা যাবে না এবং ই-নথি থেকে প্রস্তুতকৃত কোনো খসড়া বা জারির অপেক্ষমাণ কোনো পত্র রাখা যাবে না। ফলে ৮ নভেম্বরের মধ্যে ই-নথিতে সব পেন্ডিং কাজ নিষ্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/টিএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার: প্রত্যাশা বনাম প্রাপ্তি
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা