কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৬, ২১:৩২
অ- অ+

কসবা ও আখাউড়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত পরিবেশে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।

শুক্রবার আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কসবা সৈয়দাবাদ আদর্শ সরকারি মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন ও নূর আলম ছিদ্দিকী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান সজিব ও রুমেল আহমেদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কবীর আহমেদ ভূইয়া বলেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ইতোমধ্যে টুর্নামেন্টের মাঠ সংস্কারের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এছাড়া কসবা ও আখাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, কসবা উপজেলার তিনলাখপীর বিশ্ব রোডের সংযোগস্থলে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে এলাকার জরাজীর্ণ ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ পুনর্নির্মাণের জন্য নতুন প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তিনি সরাসরি ভূমিকা পালন করছেন।

কবীর আহমেদ ভূইয়া জানান, প্রস্তাবিত সড়ক উন্নয়ন প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো জেলার অবকাঠামোগত উন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হলে যুবসমাজ একটি মানবিক, দক্ষ ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি কসবাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে বক্তারা স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রসারে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা