সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে হামলা, আহত কয়েকজন সদস্য

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১৯:২৩
অ- অ+

সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ডের একটি স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশন (হারবারিয়া) এলাকায় এ ঘটনা ঘটে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত হামলা চালায় এবং স্টেশনে ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান শুরু করে কোস্টগার্ড।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যুদের একটি ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে কোস্টগার্ড স্টেশন স্থাপনের পর থেকে ওই চক্রের রসদ, অস্ত্র ও লজিস্টিক সহায়তার পথ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে কোস্টগার্ড স্টেশনে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাও চলছে বলে দাবি করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
জঙ্গল সলিমপুরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজন এসপি মাসুদের
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের পথে বাংলাদেশ
নারীদের জন্য ঢাকার গুরুত্বপূর্ণ রুটে চলবে পিংক বাস: অর্থমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা