স্ত্রীকে গাছে বেঁধে রেখে স্বামীকে হত্যার অভিযোগ

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১৭:৪৮
অ- অ+

যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল আহমেদ রানা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রীর দাবি, হামলার সময় তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আহমেদ রানা মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। হামলায় তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মায়া বেগম বলেন, সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। হামলার সময় তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই জুয়েল রানার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার
নতুন বাজেটে পুঁজিবাজারের জন্য যা থাকছে
২৫৮৬ কোটি ৬ লাখ টাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাব
যেসব খাতে বিআইএন বাধ্যতামূলক হচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা