সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১৪:০৮
অ- অ+

নিয়োগ পাওয়ার চার দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান।

আজ সোমবার (৩ আগস্ট) তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মাহফুজুর রহমান উল্লেখ করেন, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সহ মোট ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি আরও বলেন, ব্যক্তিগত কারণে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি তার আবেদনটি সদয় বিবেচনার মাধ্যমে গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ইতিহাসে একসঙ্গে ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই নিয়োগের মাত্র চার দিনের মাথায় মো. মাহফুজুর রহমান পদত্যাগ করলেন।

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট সরকারি ছুটি পাবেন না যারা
দেশের সব জেলা প্রশাসকের জন্য জরুরি নির্দেশনা
গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা