দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১৮:৫৮
অ- অ+

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পদ্মা নদীতে তীব্র বাতাস, বৃষ্টি ও নদীতে ঢেউ বৃদ্ধি পাওয়ায় নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই সন্ধ্যা ৬টার থেকে দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সোয়া ৬টার দিকে তীব্র ঝোড়ো হাওয়াসহ ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, হঠাৎ নদীতে ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যানজট
নিউইয়র্ক সিটির স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো ‘এআই’
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, সিফাতকে আদালতে পাঠাল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা