ইরান ১২টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের ৩টি যুদ্ধবিমানকে

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তুতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, হামলায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ একাধিক সামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়।
আইআরজিসি আরও জানায়, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্দিষ্ট সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি তারা করেছে। এটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, আল-আজরাক এলাকায় নিক্ষিপ্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। একই অবস্থান জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষও, যারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনার সত্যতা যাচাই এবং প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীন সূত্রে নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।
(ঢাকাটাইমস/১১ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































