ইরানকে আলোচনায় বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৬, ২০:১১
অ- অ+

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে সমঝোতায় পৌঁছতে ইরান অনেক বেশি সময় নিয়েছে এবং এখন তাদের ‘মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত’ হয়েছে। এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চাপে পড়েছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, মধ্যপ্রাচ্যের দাদাগিরি শেষ! তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত। এখন তাদের মূল্য দিতে হবে!!!’

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং ‘দুই-তিন দিনের মধ্যেই’ তা শেষ হতে পারে। বুধবারের বক্তব্য তার সেই অবস্থান থেকে ভিন্ন ইঙ্গিত দিল।

মঙ্গলবার গভীর রাতে মার্কিন বাহিনী জানায়, সোমবার একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় প্রতিশোধ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণ উপকূলজুড়ে বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী ইরানের কমান্ড ও কন্ট্রোল, প্রতিরক্ষা এবং নজরদারি স্টেশনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরান বুধবার দাবি করেছে যে তারা জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর
পল্লবীতে গালকাটা রাব্বি গ্রুপের গুলিতে সন্ত্রাসী ‘গণ্ডার’ আহত
২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের জট দূর হবে: নৌপরিবহনমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা