মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৬, ১০:৩০| আপডেট : ১০ জুন ২০২৬, ১০:৩২
অ- অ+

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর বুধবার আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্স’র।

ব্রেন্ট ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.২৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৮ সেন্ট বা ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮.৯৭ ডলারে পৌঁছেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইসরায়েল ও ইরান সাময়িকভাবে হামলা বন্ধ করায় মঙ্গলবার তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। সে সময় ব্রেন্ট তেলের দাম ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন এবং ডব্লিউটিআই ২৯ মে’র পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

তবে নতুন করে সংঘাত শুরু হলে বাজারে আবারও অস্থিরতা দেখা দেয়। হরমুজ প্রণালির কাশম দ্বীপে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের তথ্য পাওয়া গেছে। মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানে নতুন করে হামলা চালানো হয় বলে জানা গেছে।

এর জবাবে তেহরানও পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। দুই পক্ষের এই উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে তেলের বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

(ঢাকাটাইমস/১০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন সেনাকুঞ্জে, বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান তুলে ধরলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস’
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস
নতুন পে-স্কেলের গেজেট জুন মাসেই প্রকাশ, থাকছে গ্রেড-পেনশনের বড় চমক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা