বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা–বিবেক

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী ও অভিনেতা বিবেক দাহিয়া বিয়ের ১০ বছর পর যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সুখবরটি জানান এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তারা লেখেন, ‘আমরা সুখ চেয়েছিলাম। ঈশ্বর বললেন, ডাবল নাও।’
অভিনেতা বিবেক দাহিয়া আরেক পোস্টে লেখেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হলো। “দ্য বয়েজ” এসে গেছে। জীবন এখন আগের চেয়েও বেশি সুন্দর। দিব্যা আর আমি জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের পর সন্তানসুখ পেলেন দিব্যাঙ্কা ও বিবেক। সুখবর প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্তরা তাঁদের অভিনন্দন জানাচ্ছেন।
অন্তঃসত্ত্বা হওয়ার প্রায় ছয় মাস পর মা–বাবা হতে যাওয়ার খবর প্রকাশ করেছিলেন এই দম্পতি। তখন দিব্যাঙ্কা জানিয়েছিলেন, জুন মাসের দিকে তাঁদের সন্তান জন্ম নিতে পারে। তিনি বলেছিলেন, ‘বিবেক এবং আমি এখনই সন্তান চেয়েছিলাম। আমরা চেষ্টা করেছি এবং তা হয়েছে। আমরা ধন্য।’
২০১৬ সালে সহ–অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বিয়ে হয় ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর। বিয়ের পর কয়েক বছর সন্তান না নেওয়ায় ব্যক্তিজীবন ও মাতৃত্ব নিয়ে একাধিকবার প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাকে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













