নকল খাদ্যপণ্য উৎপাদন ও অবৈধ তামার তার কারখানায় অভিযান, ৩ জনকে জরিমানা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ২৩:১৭
অ- অ+

রাজধানীর কেরাণীগঞ্জ ও কদমতলী এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়। একইসঙ্গে প্রায় এক হাজার ৭৭৮ কেজি অবৈধ তামার তার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং র‍্যাব-১০-এর সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, কদমতলী থানার সবুজবাগ এলাকায় পরিচালিত অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জের শাক্তা এলাকার মো. শাহিন রেজা (৪১) এবং কেরাণীগঞ্জ মডেল থানার দক্ষিণপাড়া এলাকার মো. ইদ্রিস আলীকে (৫৭) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

এ ছাড়া কদমতলী এলাকায় আরেকটি অভিযানে অবৈধভাবে তামার তার উৎপাদনের দায়ে পূর্ব জুরাইনের বাসিন্দা মো. তারেকুল ইসলামকে (৪৬) দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় এক হাজার ৭৭৮ কেজি তামার তার জব্দ করা হয়।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’, সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই
সচিবালয়ের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চুরি, সিসিটিভিতে দেখা গেল সন্দেহভাজন ব্যক্তি
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা