নাসির-তামিমার খালাসের রায়ে অসন্তোষ, উচ্চ আদালতে লড়াইয়ের সিদ্ধান্ত বাদীপক্ষের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৬, ১৬:০৪
অ- অ+

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রীর তামিমা সুলতানা তাম্মি। তাদের বেকসুর খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাদী পক্ষ।

বুধবার বেলা সাড়ে ১২টায় রায় ঘোষণার পর সাংবাদিকদের এ তথ্য জানান মামলার বাদী রাকিব হাসানের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইশরাত হাসান।

রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে আইনজীবী ইসরাত হাসান বলেন, কয়েকদিন ধরেই আসামিপক্ষ বিভিন্নভাবে দাবি করে আসছিল যে তারা এ মামলায় খালাস পেতে যাচ্ছেন। এরপরও আইনের প্রতি আস্থা রেখে তারা মামলাটি পরিচালনা করেছেন। তিনি জানান, মামলার বাদী একাধিকবার তাকে আর্থিক অসচ্ছলতার কথা বলেছেন, তবে তিনি ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে মামলাটি এগিয়ে নিয়েছেন।

ইসরাত হাসান আরও বলেন, মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল। তার মতে, এ ধরনের ঘটনায় ব্যভিচার ও জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হলে তা বাদীর প্রতি অন্যায়ের শামিল হবে।

রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।

এসময় মামলার বাদী রাকিব হাসান বলেন, ‘যার ক্ষমতা আছে, পাওয়ার আছে- তাদের কাছ থেকে আমাদের মত সাধারণ মানুষের পক্ষে কোন বিচার আশা করা যায় না। আমরা আপিলে যাব, ইনশাআল্লাহ।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃত্যুর মুখ থেকে বিশ্বকাপের মঞ্চে ক্রেইগ গর্ডন
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, দুজন গ্রেপ্তার
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে: গৃহায়নমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা