মৌচাকে বিল্লাল হত্যাকান্ডে জড়িত আসামী সিরাজ ও গোল্ডেন রাকিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ০৯:৩৫
অ- অ+

রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেট এ সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিল্লাল হত্যাকান্ডে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা হলেন- সিরাজ ও গোল্ডেন রাকিব।

বুধবার রাতে তাদেরকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব|

বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাবের মিডিয়া বিভাগ।

এদিকে র‍্যাব-৩ এর একটি সূত্র জানিয়েছে, বিল্লাল হত্যাকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এজাহারভুক্ত অন্যতম আসামী। সোমবার রাতে তারা হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল। তাদের অবস্থান জানার পর লক্ষীপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সেখান থেকে ঢাকায় আনা হচ্ছে।

এ ঘটনায় আরো কয়েকজন জড়িত। কিন্তু তারা পলাতক। তাদের খোঁজা হচ্ছে।

সোমবার রাতে আনারকলি মার্কেটে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেদিন সেখানে বিল্লাল একটি শালিসে গিয়েছিলেন। সেখানে তর্কাতর্কির সময় তার ওপর হামলা চালানো হয়। পরে বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর
৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা
রবিবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা