দেশের বাজারে স্বর্ণের দামে আবারও ধস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১১:২৩| আপডেট : ১১ জুন ২০২৬, ১১:২৬
অ- অ+

দেশের বাজারে সোনার দামে ধস নেমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়।

এর আগে চলতি মাসেই একাধিক দফায় স্বর্ণের দাম কমানো হয়। গত ২ জুন প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। এরপর ৬ জুন কমে ৫ হাজার ৪৮১ টাকা এবং ১০ জুন কমে ৬ হাজার ৫৯১ টাকা। ফলে মাত্র কয়েক দফায় মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং স্থানীয়ভাবে তেজাবী সোনার দামের পরিবর্তনের কারণে এই ধারাবাহিক সমন্বয় করা হচ্ছে।

বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৬ বার কমানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন সংঘাতের ঝুঁকি, বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান
ইরান ১২টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের ৩টি যুদ্ধবিমানকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা