জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ০৯:৫৭
অ- অ+

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ জানান, আসন্ন বাজেট সাধারণ ও দরিদ্র মানুষের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ‘২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না।’

তিনি আরও বলেন, বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরেছেন। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও জানিয়েছেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন করা হবে। একই সময়ে পরিবেশ সুরক্ষা ও বনভূমি সম্প্রসারণের লক্ষ্যে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

সরকারের মতে, জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। সরকারের বিভিন্ন নীতি ও অগ্রাধিকারের পাশাপাশি দুর্নীতি দমন, সামাজিক সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

(ঢাকাটাইমস/১১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বাজেটে সাধারণ মানুষের স্বস্তির বার্তা, কমছে ৬০ নিত্যপণ্যের দাম
বাজেটে বাড়ছে সিগারেট ও দেশীয় মদের দাম
মৌচাকে বিল্লাল হত্যাকান্ডে জড়িত আসামী সিরাজ ও গোল্ডেন রাকিব গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা