বিদেশ থেকে প্রযুক্তিবিদ আনতে হবে না, শিক্ষার্থীরাই যথেষ্ট: মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৬, ১৮:১৪
অ- অ+

কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার স্কুলের শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা মনোভাব ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশের লক্ষ্যে আয়োজিত স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম মেলায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এ কথা বলেন।

শুক্রবার সকালে নগরীর ইউসুফ হাই স্কুলে এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কীম ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে মনিরুল হক চৌধুরী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্থাপিত স্টল ঘুরে দেখেন এবং তাদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্পর্কে খোঁজ খবর নেন। শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণামূলক কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ এবং তাদের উৎসাহিত করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, ‘তোমাদের এই আয়োজন ও উদ্যোগ দেখে আমার মনে হচ্ছে, আমাদের দেশ বেঁচে থাকবে, সার্বভৌমত্ব অটুট থাকবে এবং স্বাধীন বাংলাদেশ আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে বিদেশ থেকে কোনো প্রযুক্তি ভাড়া করতে হবে না, তোমরাই যথেষ্ট। তোমাদের মেধা ও উদ্ভাবনী শক্তিই দেশের ভবিষ্যৎ।’

মনিরুল হক চৌধুরী আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে দেশের উদ্ভাবনী প্রকল্পগুলো বাছাই করে জাতীয় পর্যায়ে গুরুত্ব দেয়ার উদ্যোগ নেয়ার চেষ্টা করব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বীর, কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মুজাহিদ চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে।

মেলায় প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
নতুন বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার হবে না: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা