গ্রাহকের ঈদ আনন্দ বাড়াতে ‘সারা-ঢেউ’র সব পণ্যে মূল্যহ্রাস

ঈদ উপলক্ষে সব ধরণের পোশাকে ৩০ শতাংশ মূল্যহ্রাস করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইল ও ‘ঢেউ’।
দ্রব্যমূল্য উর্ধ্বগতির বাজারে নিজেদের উদ্ভাবন, দক্ষতাকে কাজে লাগিয়ে এবং সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে বিক্রয় মূল্যকে আরও অধিক ক্রেতাসুলভ করে তোলার লক্ষ্য নিয়ে ‘সারা’লাইফস্টাইল ঈদ উপলক্ষে সব প্রডাক্টের উপর এই মূল্যহ্রাস দিচ্ছে।
যাত্রার শুরু থেকেই ‘সারা লাইফস্টাইল’ গুণগত মান ধরে রেখে গ্রাহকদের সাধ্যের মধ্যে পণ্য দিয়ে আসছে। দামের বিচারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ‘সারা’ বরাবরই ব্যতিক্রম। পণ্যের দাম সবসময় গ্রাহকসুলভ হওয়ায় ক্রেতাদের কাছে ‘সারা’ ভিন্নভাবে পরিচিত।
এবার গ্রাহকদের জন্য ‘সারা’ ও ‘ঢেউ’ নিয়ে এসেছে হাজারো ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাকে এই হ্রাসকৃত মূল্যে কেনাকাটার সুযোগ। সম্প্রতি দেশের মূল্যস্ফীতি বিবেচনা করে গ্রাহকদের অতিরিক্ত ব্যয় কমাতে ‘সারা লাইফস্টাইল’ এর এই উদ্যোগ।
‘সারা’ ও ‘ঢেউ’- এর সাশ্রয়ী দামের এসব ট্রেন্ডি ও নতুন পোশাক ফ্যাশনকে করবে আরও বর্ণিল, আপনার পরিবারের উৎসবকে করবে আরো আনন্দময়।
(ঢাকাটাইমস/০৪জুন/এজে)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































