কক্সবাজার আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, ১৯:৩২
অ- অ+

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে কক্সবাজার আদালতে ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আদালত প্রাঙ্গণে কক্সবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পালন করে।

গণজমায়েতে বক্তারা অনতিবিলম্বে কক্সবাজারের আদালতগুলোতে এখনো বহাল থাকা স্বৈরাচার আমলের বিচারক, আইনজীবী অসাধু কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী, মুজিববাদী, ফ্যাসিস্টদের যারা সহযোগিতা করছেন, তার ফ্যাস্টিটদের হয়ে কাজ করছেন, তাদের আদালত থেকে অবশ্যই অপসারণ করতে হবে। তারা ফ্যাসিবাদী যোগ্যতায় বিচারক হয়েছেন। আওয়ামী লীগের দোসর আইনজীবীরা তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

তারা আরও বলেন, অনেক শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখন শহীদের রক্তের সঙ্গে, আহতদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। গত ১৬ বছরে আওয়ামী লীগ এদেশের আইনের শাসনকে মুছে দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক সাহেদুল ওয়াহেদ সাহেদ বলেন, ‘এখনএকটাই দাবি ফ্যাসিবাদী, স্বৈরাচারদের দোসর বিচারকদের অবশ্যই অপসারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত অপসারণ না হবে, ততক্ষণ তাদের কর্মসূচি চলবে।

এখন থেকে আওয়ামী লীগের দোসর বিচারক, আইনজীবীরা কোর্টে আসতে পারবেন না বলে জানান সমন্বয়ক তাশদিদুর রেজা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের ছাত্র সমন্বয়ক জিনিয়া শারমিন জানান, কক্সবাজারের আইন বিচার বিভাগে এখনো সংস্কার হয়নি। কক্সবাজারের আদালতের পরিবেশ পরিবর্তন করা না হলে, ছাত্র-জনতা দুর্নীতিবাজদের হটাতে বাধ্য হবেন।

গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমন্বয়ক সাগর ইসলাম, নোবিল জালাল, মোহাম্মদ জুনায়েদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পুশ ইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল, ফেরালো পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা