কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:১৩
অ- অ+

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা বেড়েছে।

শুক্রবার ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

ভোর ও সকালের দিকে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যায়। এ কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে চালকদের বাড়তি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হচ্ছে। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচলের খবর পাওয়া গেছে।

ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে জরুরি কাজে যারা বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীত সামলানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন অনেকেই।

এক পথচারী বলেন, “ভোরে দরকারি কাজে বের হয়েছি। এত ঠান্ডা যে কাঁপুনি থামছে না। কুয়াশার কারণে সামনে ঠিকমতো দেখা যায় না, রাস্তায় চলতে খুব কষ্ট হচ্ছে।”

এক রিকশাচালক জানান, “সকালে যাত্রী কম থাকে। ঠান্ডায় হাত-পা জমে যায়, তবুও সংসারের জন্য বের হতে হয়। শীতে শরীর ভালো থাকে না।”

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী এবং রাস্তায় কাজ করা মানুষজন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামাজিক ও সরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল
বঙ্গোপসাগরে ঝুঁকিপূর্ণ আবহাওয়া, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
চাঁদাবাজি থেকে গুলিবর্ষণ—‘মতিঝিলের ত্রাস’ হিসেবে পরিচিত বাপ্পি ও চার সহযোগী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা