সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩৪
অ- অ+

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে (৬০) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যানকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুর শহর থেকে আটক করা হয়।

আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়েছে। রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আগে মামলা রয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4