একটা উগ্র রাষ্ট্রকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না: সাবেক ক্রীড়া উপদেষ্টা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ০০:০৬| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০০:০৯
অ- অ+

আইপিএলের নতুন মৌসুমে খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। নিরাপত্তা ইস্যুর কথা বলে তাকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। যা কার্যকরও করে ফেলেছে কেকেআর।

এবার এই ইস্যুতে মুখ মুখ খুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনোপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না।

শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ভারতকে নিয়ে এই মন্তব্য করেন আসিফ।

তিনি বলেন, সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।

আসিফ মাহমুদ আরও বলেন, ৫ আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান
জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর
পূর্বাচল ৩০০ ফিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ