মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ল ৪০ কেজি ওজনের বিশাল কচ্ছপ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:১৬
অ- অ+

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের একটি বিশাল কচ্ছপ। রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার চরকিং ইউনিয়নের আজমার খাল এলাকায় এটি ধরা পড়ে।

স্থানীয় জেলে শাহাবুদ্দিন মাঝি জানান, মাছ ধরার জন্য বিকেলে জাল ফেলেন। জাল টানার সময় হঠাৎ একটি ভারী বস্তু আটকে থাকার সংবেদন হয়। পরে জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির কচ্ছপ জালে আটকা পড়েছে। জীবনে এত বড় কচ্ছপ তিনি আগে কখনও দেখেননি।

কচ্ছপটি তীরে আনার পর খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন এক নজর দেখতে ভিড় জমায়। স্থানীয়রা জানান, মেঘনা নদীতে মাঝে মাঝে কচ্ছপ দেখা যায়, তবে এত বড় কচ্ছপ বিরল। কচ্ছপটি বর্তমানে জেলে শাহাবুদ্দিনের বাড়িতে রাখা আছে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, প্রকৃতিতে এ ধরনের জীব বৈচিত্র্যকে কেউ ধরে রাখতে বা বিক্রি করতে পারবে না। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইন অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ।

(ঢাকাটাইমস/০৫ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
জামালপুরে আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ