ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫
অ- অ+

বর্তমান পরিস্থিতিতে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে বোঝাতে সক্ষম হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ নজরুল। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। তবে আরেকটি আয়োজক দেশ শ্রীলঙ্কা আছে, আমরা সেখানে খেলতে আগ্রহী।’

উপদেষ্টা আরও বলেন, ‘ভারতে খেলতে না যাওয়ার এই অবস্থানে আমরা অনড়। কেন আমরা এই অবস্থানে আছি, সেটি আইসিসিকে বোঝাতে আমরা সক্ষম হব বলে আশা করি। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করবে এবং আমরা কষ্ট করে যে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি, সেখানে আমাদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে।’

এর আগে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা আইসিসিকে জানায় বিসিবি। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়েও আইসিসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিসিবি সূত্র জানায়, বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত উদ্বেগ সমাধানে আইসিসি একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বোর্ড।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি