অন্তর্বর্তী সরকার পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না: গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৬, ১৫:৪৫| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:০৯
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত।

বৃহস্পতিবার বরিশালের একটি হোটেলে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংক মতবিনিময় সভার আয়োজন করে।

. আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পে-স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে। এক মাস পরই নির্বাচন কারণে সরকারের সব মনোযোগ এখন নির্বাচনকেন্দ্রিক। নির্বাচনের পর নির্বাচিত সরকার আগের কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

সময় ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা অনেকটাই কমে আসবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন আরো বাড়বে।

সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর . মুহাম্মদ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা