২০২৬ সালের রোজা শুরু হবে কবে থেকে? জানুন ঈদ হতে পারে যেদিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৪৫
অ- অ+

পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। ২০২৬ সালের রমজান শুরু হতে আর খুব বেশি দেরি নেই। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই শুরু হতে পারে পবিত্র এই মাস। অর্থাৎ রমজান শুরু হতে আর প্রায় ৩৫–৩৬ দিন বাকি রয়েছে। তবে সবকিছুই নির্ভর করবে চাঁদ দেখার ওপর। খবর গালফ নিউজ’র।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইক্যাড)-এর হিজরি থেকে গ্রেগরিয়ান তারিখ রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সম্ভাব্য হিসেবে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখার পর।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করা হয়। এ মাসে মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও নেক আমলে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। অন্যান্য হিজরি মাসের মতো রমজানের সূচনাও চাঁদ দেখার মাধ্যমেই নির্ধারিত হয়।

রমজানের শেষ ১০ দিনের মধ্যে পালিত হয় ইসলামের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা শবে কদর। আইক্যাডের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় দিবসের ক্যালেন্ডার অনুযায়ী, শবে কদর হওয়ার সম্ভাব্য সময় ১৭ মার্চ মঙ্গলবার রাত। এ রাতকে কোরআন নাজিলের স্মরণে বিশেষ ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন মুসলমানরা।

আইক্যাডের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ মার্চ বৃহস্পতিবার। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে।

রমজান শেষে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর হওয়ার সম্ভাব্য তারিখ ২০ মার্চ শুক্রবার। এর মধ্য দিয়ে দেশটিতে বছরের প্রথম দীর্ঘ ছুটি শুরু হতে পারে।

আমিরাতে শাওয়াল মাসের প্রথম তিন দিন সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়। রমজান ২৯ না ৩০ দিন পূর্ণ হওয়ার ওপর ভিত্তি করে ঈদের ছুটির মেয়াদ আরও বাড়তে পারে।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই, পুলিশও ছাড় পাবে না: খুলনা রেঞ্জ ডিআইজি
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষা; সেই ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী
আতিফ আসলামের কনসার্টের ভেন্যু পরিবর্তন
পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা