বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়, ফুটবলপ্রেমীদের ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৪০
অ- অ+

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায় পৌঁছেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনালি ট্রফি বরণ করা হয়। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ঐতিহাসিক ট্রফিটি।

এবারের বিশ্বকাপ ১১ জুন মেক্সিকো থেকে শুরু হবে প্রথমবারের মতো ৪৮ দলের আয়োজনে। ট্রফি বিশ্বভ্রমণে বের হয়ে ভারত হয়ে ঢাকায় এসেছে। ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বিমানবন্দরে ট্রফি-বরণের পর ফিফার স্পন্সর কোকাকোলার সহযোগিতায় ঢাকার পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুতে দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রফি প্রদর্শিত হবে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনের বিজয়ীরাই ট্রফি সামনে থেকে দেখার সুযোগ পাবেন এবং ছবি তুলতে পারবেন।

ছবি তোলার জন্য যেসব নিয়ম মানতে হবে

  • বৈধ টিকিট (প্রিন্ট কপি, সফট কপি বা স্ক্রিনশট) এবং কোকা–কোলার ক্যাপ দেখাতে হবে।
  • ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ৭–১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করা যাবে না।
  • ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
  • টিকিট হস্তান্তর, পুনরায় ব্যবহার বা শেয়ার করা যাবে না।
  • ধারালো বা নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আনা যাবে না।
  • কোনো দেশ বা ফুটবল দলের পতাকা ভেন্যুতে আনা যাবে না।

ফুটবলপ্রেমীদের জন্য এটি বিরল সুযোগ, তাই প্রদত্ত নিয়মগুলো অনুসরণ করেই ট্রফির ছবি তোলা যাবে।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি