মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা এখনও সংকটাপন্ন: মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:২৪
অ- অ+

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের মস্তিষ্কের রক্তনালীতে গুলির আঘাত লেগে স্ট্রোক হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এতে মস্তিষ্কের ডান পাশে চাপ বেড়ে গেছে এবং তার অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে।

বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে তথ্য জানানো হয়। বোর্ড জানায়, গুলির কারণে হুজাইফার মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে, যা তার জটিল শারীরিক অবস্থার মূল কারণ।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে চলমান চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। বিশেষ করে মস্তিষ্কের চাপ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। শিশুটিকে এখনো মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে, অর্থাৎ কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চালু রয়েছে।

মেডিকেল বোর্ড জানায়, হুজাইফার গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী জ্ঞানের মাত্রা ১৫-এর মধ্যে , যা তার অবস্থাকে গুরুতর হিসেবে নির্দেশ করে। প্রতিটি শারীরিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বোর্ড সভা শেষে ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, আপাতত দেশেই হুজাইফার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ হয়ে মস্তিষ্কের রক্তনালীর ক্ষতি একসঙ্গে স্ট্রোক হওয়ায় শিশুটির চিকিৎসা অত্যন্ত জটিল হয়ে উঠেছে। কারণে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা অব্যাহত রাখা হচ্ছে।

গত রবিবার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা। হুজাইফা আফনান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। হুজাইফা লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। সে জসিমের একমাত্র মেয়ে, তার আরও দুটি ছেলে রয়েছে। পেশায় তিনি একজন মাছ বিক্রেতা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালমান শাহ হত্যায় ১২ লাখের চুক্তি, সাংবাদিক ইলিয়াসের সেই অনুসন্ধানী প্রতিবেদন ফের আলোচনায়
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি গাড়ি
১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা