প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩২| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৪
অ- অ+

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকটি অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায়। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি জোট নেতাদের খোঁজখবর নেন, কুশলাদি বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ, যা রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী বিগত আন্দোলন ও সংগ্রামে তাদের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, আসন্ন নির্বাচনে যারা জোট থেকে মনোনয়ন পেয়েছেন বা পাননি, তাদের মধ্যে কোনো মনোক্ষুণ্ন হবে না। বিএনপি সরকার গঠন করলে তাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে।

এসময় তারেক রহমান জোর দিয়ে বলেন, “আপনারা অতীতের মতো আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা অনুযায়ী আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন

১২ দলীয় জোটের নেতারা: ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মুহাম্মদ লিটন প্রমুখ।

সমমনা জোটের নেতারা: জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস, এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা