শুরুর দিকে যারা পাশে দাঁড়িয়েছেন, তারাই আমার প্রকৃত শক্তি: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, ১৩:৪৬
অ- অ+

ঢাকা–১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ছাত্রদল ও যুবদলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি নির্বাচনী প্রচারণা জোরদারের পাশাপাশি ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার সকালে ঢাকা–১২ আসনের প্রধান নির্বাচন সমন্বয়কারীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা অংশ নেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা–১২ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য মোজাম্মেল হোসেন সেলিম এবং সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসা।

সভায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর, বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক ফাইজুর রহমান মনির ও সদস্য সচিব বিপ্লব হোসেন খানসহ বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য দেন।

এ সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সাইফুল হকের সঙ্গে সাক্ষাৎ করে।

মতবিনিময় সভায় ছাত্রদল ও যুবদলের নেতারা জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত কোনো প্রার্থীর পক্ষে কাজ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সাইফুল হক বলেন, “শুরুর দিকে যারা দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন, তারাই আমার প্রকৃত শক্তি।”

তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন এবং তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

মতবিনিময় সভা শেষে সাইফুল হক পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড ও পশ্চিম রাজাবাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে কোদাল মার্কায় ভোট চান। পরে তিনি পশ্চিম রাজাবাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা