নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০১
অ- অ+

রাজধানীর 'মিরপুর-১০'-এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে এই নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে দলটির আমির বলেছেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।

তিনি আরও বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়।

আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ এমন প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, জনগণের প্রতি আস্থা নয়া থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। এরপর 'ঢাকা-১৫' আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রার্থনা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা