২৪ বছর পর সোমবার খুলনা যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, ১৫:১৫
অ- অ+

নির্বাচনী জনসভায় অংশ নিতে দীর্ঘ ২৪ বছর পর আগামী সোমবার খুলনায় যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি দলের চেয়ারম্যানের খুলনায় আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন।

তিনি আরও জানান, খুলনায় নির্বাচনী জনসভা সফল করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনকে দলীয়ভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

মনিরুল হাসান বাপ্পি বলেন, আগমনের এ সংবাদ পেয়ে জেলা ও মহানগর তাৎক্ষনিকভাবে আলোচনায় বসে আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। নেতা-কর্মীরা তারেক রহমানকে দেখার জন্য অধির আগ্রহে রয়েছেন। এই নিয়ে সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে।

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনার দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, এর আগে সর্বশেষ ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে খুলনায় এসেছিলেন তারেক রহমান। ওই দিন জিয়া হলে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন তিনি।

শফিকুল আলম তুহিন আরও বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ পর প্রিয় নেতার সফরকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে তাকে স্বাগত জানানো হবে বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা