দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ডা. জাহিদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসমুখর পরিবেশে চলছে উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের ৬টি আসনের ৮৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত হেবিওয়েট প্রার্থী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা হাইস্কুল ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
জেলায় এবার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও হিজড়া ভোটার ২২ জন। এবার ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি এবং ভোট প্রদানের কক্ষ রয়েছে ৪ হাজার ৯৯৩টি।
জেলায় এবার ৮৪৪ টি ভোট কেন্দ্রে সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এই প্রথম ভোট কেন্দ্রের প্রবেশপথ কক্ষগুলোতে ৪ হাজার ৯৯৩ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
৮৪৪টি ভোট কেন্দ্রে ৮৮৭ জন প্রিজাইডিং অফিসার, ৫ হাজার ২৪১ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার ৪৮৬ জন পোলিং অফিসারসহ মোট ১৬ হাজার ৬১৪ জন জনবল ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত আছেন।
দিনাজপুরে এবার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
দিনাজপুরের ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত আছেন।নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ, র্যা ব,আসসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটানার সংবাদ পাওয়ামাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হবেন বলে জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম জানিয়েছেন।
দু'একটি বিছিন্ন ঘটনা ছাড়া ভোট কেন্দ্রগুলোতে এখনো কোন সহিংসতার খবর পাওয়া যায়য়ি।
(ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































