তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে কাকে চায় বিএনপি?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪
অ- অ+

দুটি আসনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া- আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে তবে এ আসন থেকে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন? তা নিয়ে দলীয় স্থানীয় রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে।

বগুড়া- দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে আসন থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক নির্বাচনে জয় পাওয়ার পর আসন ছাড়ায় এখন নতুন মুখের অপেক্ষায় দলীয় নেতাকর্মীরা।

আলোচনায় রয়েছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানের নাম। একই সঙ্গে স্থানীয় কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতাও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় আছেন। তাঁদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, একেএম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

দলীয় সূত্র বলছে, বগুড়া- বগুড়া- আসনজিয়া পরিবারের ঐতিহ্যবাহী এলাকাহিসেবে পরিচিত হওয়ায় এবারও পরিবারের কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে। তবে স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও জোরালো লবিং চলছে।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, তফসিল ঘোষণার পর দলের হাইকমান্ড আনুষ্ঠানিক প্রক্রিয়ায় প্রার্থী চূড়ান্ত করবে। ফলে শেষ পর্যন্ত পরিবারের কেউ নাকি তৃণমূলের কোনো নেতাসেই সিদ্ধান্তই এখন দেখার বিষয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা