আবারও জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। এতে আবারও সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে ২০২৬–২০২৮ কার্যকালের জন্য কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে অংশ নেন।

মিয়া গোলাম পরওয়ার ২০২০ সালে প্রথমবারের মতো দলের সেক্রেটারি জেনারেল হন। এরপর ২০২৩–২০২৫ মেয়াদেও তিনি একই দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতেও তাঁকে বহাল রাখা হলো।

গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে আমির নির্বাচিত করার প্রায় তিন মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল জামায়াতে ইসলামী। ভার্চুয়াল বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে দায়িত্বশীল নেতাদের নির্বাচন করেন এবং তাঁদের শপথ পড়ান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা