কেরানীগঞ্জ কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১১
অ- অ+

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গলায় ফাঁস দিয়ে রফিকুল ইসলাম নামে এক হাজতি আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। কেরাণীগঞ্জ থানার একটি মামলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে রফিকুল ইসলাম কারাগারে ছিল।

কেরানীগঞ্জ কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার কারাগারের ভিতর গলায় ফাঁস দেয় ওই বন্দি। দেখতে পেয়ে এর পরপরই বন্দি রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন। একটি মামলায় আদালত থেকে চলিত বছরের জানুয়ারি মাসে কারাগারে আসে রফিকুল। কারাগারের নথি ঘেঁটে জানা গেছে এর আগেও বন্দি রফিকুল কারাগারে ছিল, পরে জাবিনে বেরিয়ে যায়।

কারাসূত্রে জানা যায়, কারাগারে থাকাকালীন রফিকুল ইসলাম জানতে পারে, তার স্ত্রী তারই এক ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে। এ খবর জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। শুক্রবার বিকেলে লক-আপের কিছুক্ষণ আগে কারাগারের ভেতরে একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে নিজের ব্যবহৃত শীতের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি