দেশে শান্তি বজায় রাখা ও শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান টার্গেট: সমাজকল্যাণ মন্ত্রী

'কোনো অবস্থাতেই কাউকেই বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না' বলে জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম মো. জাহিদ হোসেন বলেছেন,
'দেশে শান্তি বজায় রাখা ও শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান টার্গেট। আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এইটা জাহিদের ভাই না বোন, এইটা দয়া করে দেখবেন না। আইনের চোখে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে বিচার পায় এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।
শনিবার (২১ ফেুব্রয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুধী জনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, দখলদারি, জমি কাটা, জমি দখল করা, মাছ মেরে ফেলা, নিজের হাতে কোনো বিচার কাউকে তুলে নিতে দেওয়া হবে না।
এলাকায় কোন মাদক ও জুয়ার আসর চলবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এএসপি সার্কেল এবং ওসি সাহেবকে বলবো এখানে নদীর চরে রাতে কিছু কিছু খারাপ কাজ হয়। এটা বন্ধ করতে চাই। যাতে কেউ কোনোদিন না বলে যে ওখানে জুয়া খেলা হয় এবং তার ভাগ কেউ পায়।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































