হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৬
অ- অ+

হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি হয়েছেন।

রবিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

বেগম সেলিমা রহমানের রোগমুক্তি দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা