‘সংস্কার পরিষদ না হলে সংসদে নয়, রাজপথে কথা বলার প্রস্তুতি নিচ্ছি’

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯
অ- অ+

সংস্কার পরিষদ না হলে সংসদে কথা নয়, রাজপথে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘‘যদি সংস্কার পরিষদ না হয়, তাহলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না। তখন কথা রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতিও নিচ্ছি।’’

বৃহস্পতিবার রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য। চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিলেও এর সুবিধা ভোগ করছে রাজনৈতিক দলগুলো।

তিনি আরও বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে সরকার ঋণখেলাপিদের পুনর্বাসন করছে বলেও অভিযোগ করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা