এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে ধারণ করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে তারা এই কর্মসূচির কথা জানায়।
এতে বলা হয়, বিপ্লব | বিকল্প | বিনির্মাণ —এই মোটোকে ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী গণমাধ্যমকর্মী ও এক্টিভিস্ট এবং সারাদেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এ দিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী করা হবে।
এছাড়াও বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে
২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম
৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা
৪ মার্চ (১৪ রমজান): সিলেট
৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ
৬ মার্চ (১৬ রমজান): ঢাকা
৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর
৮ মার্চ (১৮ রমজান): বরিশাল
৯ মার্চ (১৯ রমজান): খুলনা
১০ মার্চ (২০ রমজান): রাজশাহী
১১ মার্চ (২১ রমজান): রংপুর
১২ মার্চ (২২ রমজান): ঢাকা মহানগর
১৩ মার্চ( ২৩ রমজান) ঢাকা মহানগর উত্তর
১৪ মার্চ ( ২৪ রমজান) ঢাকা মহানগর দক্ষিণ
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান করবে এনসিপি। এতে নাহিদ ইসলাম, মামুনুল হক, ঢাকা-১২ আসনের এমপি উপস্থিত থাকবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































