শার্শা সীমান্তে ক্রিস্টাল মেথ আইসসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৬, ১৫:২৯
অ- অ+

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে হাসানুজ্জামান (৩০) নামে এক মাদক কারবারিকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও একটি বাইসাইকেলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ মার্চ) ভোরে কায়বা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসানুজ্জামান শার্শা উপজেলার গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, সোমবার ভোরে কায়বা সীমান্ত এলাকা দিয়ে এক যুবক বাইসাইকেল যোগে আসলে বিজিবির সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও পাচার কাজে ব্যবহৃত বাইসাইকেলটি জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদককারবারি বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুম চাষ: ঐতিহ্য থেকে তথ্যনির্ভর কৃষি-উদ্ভাবনের পথে
ডেমরায় উদ্ধার সেই পাইপবোমা নিষ্ক্রিয় করল সিটিটিসি
যেকোনো সময় নবম পে স্কেল ঘোষণা হতে পারে
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা